শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে গড়াই নদীতে অভিযান চালিয়ে তিন হাজার মিটার চায়না দোয়াড় ও বেড় জাল জব্দ করা হয়। সোমবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত গড়াই নদীর লাঙ্গলবাঁধ খেয়া ঘাট থেকে আমলসার খেয়া ঘাট পর্যন্ত অভিযানে এ চায়না জাল জব্দ করা হয়। পরে স্থানীয় লোকজনের সম্মুখে জব্দকৃত এ অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম এর নেতৃত্বে গড়াই নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল গণি, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী জাহিদ হোাসেনসহ মৎস্য অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ।
অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম বলেন, এই শুষ্ক মৌসূমে জলাশয়ে পানি কমে গেলে একশ্রেণির অসাধু লোকজন নদীতে পাটা বাঁধ, বেড় জাল ও চায়না দোয়ার জাল ব্যবহার করে দেশীয় মাছ নিধন করা হয়ে থাকে। এমনিতেই দেশীয় মাছ বিলুপ্তির পথে। এই দেশীয় প্রজাতীর মাছকে বাঁচিয়ে রাখতে সরকারের পাশাপাশি সকলকে সহযোগিতা করতে হবে। দেশীয় প্রজাতীর মাছ রক্ষায় এ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
রিপোর্টার্স২৪/মিতু