| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘গুপ্ত’ রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাবি ছাত্রদলের দেয়াল লিখন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২২, ২০২৬ ইং | ১৬:২০:৩৬:অপরাহ্ন  |  ৫৩৮ বার পঠিত
‘গুপ্ত’ রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাবি ছাত্রদলের দেয়াল লিখন

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদল ‘গুপ্ত’ রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে দেয়াল লিখন কর্মসূচি পালন করে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে রাবি শাখা ছাত্রদল কেন্দ্রীয় লাইব্রেরির পাশে দেয়াল লিখনের মাধ্যমে তারা বিভিন্ন দাবি জানান। দেয়াল লিখন কর্মসূচিতে ছাত্রশিবিরকে ‘প্রতিষ্ঠিত রাজাকার’ আখ্যা দিয়েছেন রাবি শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের পরে জামায়াত-শিবির নিজেদেরকে ইসলামিক পরিচয়ে নিজেদের মুখ উন্মোচন করে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিভাবে অস্থিতিশীল পরিবেশ করা যায়, কিভাবে শিক্ষার পরিবেশকে নষ্ট করা যায়—এই ষড়যন্ত্রে সবসময় লিপ্ত থাকে। তারা কখনই নিজেদেরকে তাদের রাজনৈতিক পরিচয়ে রূপ প্রদান করে না। তারা নিজেদেরকে আড়াল রেখে, গোপন রেখে, গুপ্ত পরিচয়ে তারা বিগত সময়ে ছাত্রলীগের লুঙ্গি তলে থেকে রাজনীতি করে, হেলমেট পরে সাধারণ শিক্ষার্থীসহ বাংলাদেশে যারা আন্দোলনমুখী ছিলেন তাদেরকে রক্তাক্ত করেছে।’

তিনি আরো বলেন, ‘এই গুপ্ত কোনো একটি বাহিনী নয়, এটি ইসলামি ছাত্রশিবির নামে একটি রাজনৈতিক সংগঠন। যারা ৭১ সালে বাংলাদেশের বিপক্ষে ছিল, পাকিস্তানের পক্ষ হয়ে আমাদের বাংলাদেশের নারীদেরকে নির্মমভাবে হত্যা করেছে, ধর্ষণ করেছে। এখনও ২০২৪ এর গণঅভ্যুত্থানের পরে তারা সেই মব কালচারের মাধ্যমে, গুপ্ত রাজনীতির মাধ্যমে শিক্ষার্থীদেরকে হামলা, রক্তাক্ত করা, রগ কাটা, হত্যা করা এসব রাজনীতির মধ্যে তারা এখনও জড়িত আছে।’

শিবিরকে শিবির বললে তাদের লোম খাড়া হয়ে যায়। তাদেরকে গুপ্ত বললে তাদের লোম খাড়া হয়ে যায়, তাদেরকে রাজাকার বললে তাদের লোম খাড়া হয়ে যায়। অথচ তারা তো প্রতিষ্ঠিত রাজাকার। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই শিবিরের গুপ্ত রাজনীতি আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা সহ্য করব না। তাদেরকে অনতিবিলম্বে সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসতে হবে, নাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাদের রাজনৈতিক কার্যক্রম পুরাদমে নিষিদ্ধ করা হবে।’

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান দেয়াল লিখনের মাধ্যমে শুরু হয়েছিল। আমরা চাই এই দেয়াল লিখনের মাধ্যমে সকল ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে সোচ্চার হয়ে গুপ্ত রাজনীতি নিপাত যাবে। এতে গণতন্ত্র মুক্তি পাবে। গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা কোনো গুপ্ত রাজনীতি হতে দিবনা। পাশাপাশি বাংলাদেশ বিরোধী ও বাংলাদেশ বিরোধী যারা মদদদাতা আছে তাদের এই দেশে ঠাই হবে না।’

দেয়াল লিখন কর্মসূচিতে কেন্দ্রীয় ও হল পর্যায়ের বিভিন্ন স্তরের ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত থেকে এই দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪