| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অপসংবাদিকতা রোধ করা না গেলে সাংবাদিক পেশা কলঙ্কিত হয়ে যাবে

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২২, ২০২৬ ইং | ১৬:৫১:৩১:অপরাহ্ন  |  ৬৬৩ বার পঠিত
অপসংবাদিকতা রোধ করা না গেলে সাংবাদিক পেশা কলঙ্কিত হয়ে যাবে

মেহেরপুর প্রতিনিধি: বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, বিশ্বের প্রতিটি পেশার ক্ষেত্রে একটি নীতিমালা রয়েছে। চিকিৎসক হলে মেডিকেলে পড়ালেখা শেষে বিএমডিসিরি নিবন্ধন নিতে হয়, আইনজীবি হতে হলে বার কাউন্সিলে পরিক্ষা দিতে হয়, থাকতে হয় শিক্ষাগত যোগ্যতার সনদ। অথচ সাংবাদিকদের ক্ষেত্রে নেই কোন নীতিমালা। চাইলেই যে কেউ হতে পারে সাংবাদিক। এজন্য দরকার হাতে একটি কলম, ক্যামেরা ও মোবাইল ফোন। এতে সমাজে বাড়ছে অপসংবাদিকতা। এটি এখনই রোধ করা না গেলে সাংবাদিক পেশাটায় কলঙ্কিত হয়ে যাবে। তাই দ্রুতই শিক্ষাগত যোগ্যতা ছাড়ােযেন কেউ সাংবাদিক না হতে পারে সেই নীতমালা তৈরি করতে যাচ্ছে সরকার।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে মেহেরপুরে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত মেহেরপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, সাংবাদিকদের অধিকার আদাঁয়ে নিজেদের সচেতন হতে হবে। জানতে হবে শ্রম আইন। কারণ সাংবাদিক মানেই একজন শ্রমিক। দাবি দাওয়া আদায়ের জন্য শ্রমিক আইনের স্বরনাপন্ন হতে হবে তাদের। এছাড়াও সাংবাদিকদের শ্রমিক ইউনিয়ন থাকা বাধ্যতামূলকা। থাকতে হবে নিবন্ধনও। এটি ছাড়া দাবি দাওয়া আদায় কখনই সম্ভব নয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, রিসোর্স পার্সন হিসেবে ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) আবদুস সবুর, মেহেরপুর জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মাসুদ।

সেমিনার ও কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রায় ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় নিজেদের মতামত তুলে ধরেন এবং পেশাগত দক্ষতা উন্নয়নে এ ধরনের আয়োজনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪