| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জুন ১৭, ২০২৫ ইং | ০৭:২৩:৪৭:পূর্বাহ্ন  |  ২৪৩৪২১৬ বার পঠিত
কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

কাপাসিয়া প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের সূর্যনারায়ণপুর পল্লী বিদ্যুৎ এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা- ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।  মঙ্গলবার (১৭ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার আনোয়ারপুর কাজলা গ্রামের তানভীরের স্ত্রী রতনা আক্তার (৩২) ও তার চার বছরের ছেলে সায়ান এবং  একই জেলার ইটনা থানার কিষ্টুপুর গ্রামের আবুল কালামের পুত্র তৗফিদুল ইসলাম (১৪)। নিহতরা সবাই সিএনজি যাত্রী ছিলো। আহত তিনজনের মধ্যে একজন সিএনজি চালক অপর দুজন যাত্রী।

জানা যায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা সিএনজি কাপাসিয়া সূর্যনারায়ণপুর পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে ঢাকা থেকে আসা কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে  মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি ভেঙ্গে দুমড়ে মুচড়ে  যায়।  ঘটনাস্থলে দুইজন এবং ঢাকায় নেওয়ার পথে একজন মারা যায়।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪