| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে এক কেজি স্বর্ণ ও দেশি বিদেশি মুদ্রাসহ ভারতীয় আটক

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২২, ২০২৬ ইং | ১৯:৩৭:৩২:অপরাহ্ন  |  ৬৪৪ বার পঠিত
যশোরে এক কেজি স্বর্ণ ও দেশি বিদেশি মুদ্রাসহ ভারতীয় আটক

বেনাপোল প্রতিনিধি: যশোরে পাচারকালে এক কোটি ৯৩ লাখ ৪২ হাজার টাকা মূল্যের ৯০০ গ্রাম স্বর্ণের পেস্ট (গলানো) ও দেশি বিদেশি মুদ্রাসহ ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১) নামের এক ভারতীয় পাসপোর্টযাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।  

বুধবার (২২এপ্রিল) ভোর ৫টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে তাঁরাগঞ্জে যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।  

আটক ওয়াজিদ আলী আমিন আহমেদ হলেন, মুম্বাই শহরের অদুরে ভিওয়ান্দি, থানে শহরের আমিন আহমদ আনসারীর ছেলে। তল্লাশিকালে তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯০০ গ্রাম ওজনের স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি ও বেশ কিছু বাংলাদেশী টাকা উদ্ধার করা হয়।  

বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত স্বর্ণ ও দেশি বিদেশি মুদ্রার সিজার মূল্য এক কোটি ৯৩ লাখ ৪২ হাজার ১১ টাকা।  

আটক ব্যক্তির পাসপোর্ট হতে জানা যায়, তিনি ২০২৪ সাল হতে বেশ কয়েকবার ভারত-মধ্যপ্রাচ্য-মিশর পুনরায় বাংলাদেশ হয়ে ভারতে গমনাগমন করে। গত সোমবার (২০ এপ্রিল) ভারতের মুম্বাই হতে বিমানযোগে দুবাই গমন করেন। পরবর্তীতে দুবাই হতে ঢাকা এবং সড়ক পথে ঢাকা হতে সাতক্ষীরা হয়ে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করবেন বলে জানায়।  

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সাম্প্রতিক সময়ে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বাড়ায় সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাচার রোধে বিজিবির এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটক আসামিকে মামলার পর যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।   

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪