| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈশ্বরদী ঘটনার প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৩, ২০২৬ ইং | ২৩:৫৭:৪১:অপরাহ্ন  |  ৫৯১ বার পঠিত
ঈশ্বরদী ঘটনার প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ

রাবি প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে শিবির-ছাত্রদলের সংঘর্ষের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে ক্যাম্পাসে শিবিরের রাজনীতি বন্ধের দাবি জানান। ‘গুপ্ত রাজনীতি চলবে না’, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার চাই’, ‘শিবিরের সন্ত্রাস বন্ধ কর’—এ ধরনের স্লোগানে পুরো ক্যাম্পাস মুখরিত হয়। প্রায় শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

সমাবেশে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ঈশ্বরদীর ঘটনায় ছাত্রশিবিরকে দায়ী করে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি নতুন করে ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে, যা ছাত্রসমাজ প্রতিহত করবে। তিনি শিবিরের নেতাকর্মীদের ‘গুপ্ত রাজনীতি’ পরিহার করে স্বাভাবিক ধারার রাজনীতিতে ফেরার আহ্বান জানান, অন্যথায় কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি দেন।

সাধারণ সম্পাদক সর্দার জহুরুল হক বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় রয়েছে। তারা শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। তিনি অভিযোগ করেন, শিবির দেশের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার বিরুদ্ধে কাজ করছে। অনতিবিলম্বের জুনিয়র রাজাকারদের থামান যদি এদেরকে থামাতে ব্যার্থ হন তাহলে বাংলাদেশের জনগণ এবং ছাত্র সমাজ এসব জুনিয়র রাজাকারদের বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ঠাঁই দিবে না। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলেও জানান তিনি।

বক্তারা আরও দাবি করেন, ঈশ্বরদী সরকারি কলেজে সংঘর্ষে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে এবং তাদের একটি কার্যালয় ভাঙচুর করা হয়েছে। হামলায় আহতদের দ্রুত চিকিৎসা ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানান তারা।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে ঈশ্বরদী সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রিপোর্টার্স২৪বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪