| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডাকসু নেতা জুবায়েরের আক্ষেপ: ছাত্রলীগও কখনো এভাবে পেটায়নি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৩, ২০২৬ ইং | ১৯:২৬:৪১:অপরাহ্ন  |  ১২৯৩৩৫৮ বার পঠিত
ডাকসু নেতা জুবায়েরের আক্ষেপ: ছাত্রলীগও কখনো এভাবে পেটায়নি

স্টাফ রিপোর্টার: রাজধানীর শাহবাগ থানার সামনে হামলা ও মারধরের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের আক্ষেপ করে বলেছেন, “ছাত্রলীগও কখনো এভাবে পেটায়নি।” বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাকে দেখতে গেলে ডাকসুর ভিপি সাদিক কায়েমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এর আগে সন্ধ্যার পর শাহবাগ থানার সামনে ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের (যুবাইর বিন নেছারী) এবং সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ হামলা ও মারধরের শিকার হন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হঠাৎ উত্তেজনার মধ্যে একদল লোক তাদের ওপর চড়াও হয়ে শারীরিকভাবে আঘাত করে।

ঘটনার পরপরই আহত দুই নেতাকে উদ্ধার করে শাহবাগ থানার ভেতরে নেওয়া হয়। পরে তাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে রাখা হয় বলে জানা গেছে। এ সময় থানার বাইরে ছাত্রদলের নেতাকর্মীসহ একদল বিক্ষুব্ধ লোক অবস্থান নেয়, ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রায় এক ঘণ্টারও বেশি সময় এ পরিস্থিতি চলার পর রাতের দিকে জুবায়ের ও মুসাদ্দিককে থানা জামে মসজিদের পেছনের ফটক দিয়ে নিরাপদে বের করে আনা হয়। এরপর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দুজনেরই শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং তারা চিকিৎসাধীন আছেন। তবে তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।

এ ঘটনায় ইসলামী ছাত্রশিবির দাবি করেছে, হামলার জন্য ছাত্রদলের নেতাকর্মীরা দায়ী। তবে এ বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঘটনাকে কেন্দ্র করে রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪