| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাংবাদিকদের ওপর হামলা নিন্দনীয়: প্রেস সেক্রেটারি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৪, ২০২৬ ইং | ০৪:৩০:১৫:পূর্বাহ্ন  |  ৪৫৮ বার পঠিত
সাংবাদিকদের ওপর হামলা নিন্দনীয়: প্রেস সেক্রেটারি

স্টাফ রিপোর্টার: রাজধানীর শাহবাগ থানায় শিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাংবাদিকদের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ও ঢাবি সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সালেহ শিবলী।

শুক্রবার (২৪ এপ্রিল) তিনি টেলিফোনে আহত সাংবাদিকদের সঙ্গে কথা বলে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় তিনি দ্রুত সুস্থতা কামনা করেন এবং চলমান চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে চান। পাশাপাশি প্রয়োজন হলে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সালেহ শিবলী বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। তিনি জানান, এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে শাহবাগ থানার সামনে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিক আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪