| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিএমপির প্রসিকিউশন বিভাগের পরিদর্শক আসাদুজ্জামান মারা গেছেন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৪, ২০২৬ ইং | ১২:১৩:৪৬:অপরাহ্ন  |  ৩৪৫ বার পঠিত
ডিএমপির প্রসিকিউশন বিভাগের পরিদর্শক আসাদুজ্জামান মারা গেছেন

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. আসাদুজ্জামান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। দীর্ঘদিন লিভার ক্যানসারে ভুগছিলেন তিনি।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান।

পুলিশ সূত্রে জানা গেছে, মো. আসাদুজ্জামান ১৯৯৬ সালের ৭ জানুয়ারি বাংলাদেশ পুলিশে নিরস্ত্র উপ-পরিদর্শক (এসআই) হিসেবে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ডিএমপির প্রসিকিউশন বিভাগে কর্মরত ছিলেন এবং পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে পিপিএম (বার) পদক অর্জন করেন।

তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার ছোট আজলদি গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি ছিলেন মেধাবী। ১৯৮৭ সালে এসএসসি, ১৯৮৯ সালে এইচএসসি এবং ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তার বড় মেয়ে রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং ছেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

তার মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীতে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাকে একজন বিনয়ী, পেশাদার ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে স্মরণ করছেন। ডিএমপি কর্মকর্তারা জানিয়েছেন, তার মৃত্যুতে পুরো পুলিশ পরিবার গভীর শোকাহত।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪