| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহবাগে সাংবাদিক আহতের ঘটনায় নাছিরের দুঃখ প্রকাশ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৪, ২০২৬ ইং | ১২:৩৬:০৫:অপরাহ্ন  |  ৩১৯ বার পঠিত
শাহবাগে সাংবাদিক আহতের ঘটনায় নাছিরের দুঃখ প্রকাশ

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর শাহবাগ থানার সামনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় সাংবাদিক আহত হওয়ার বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

শুক্রবার (২৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

পোস্টে নাছির উদ্দীন নাছির বলেন, একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া উত্তেজনা এবং পরবর্তী সংঘর্ষের পরিস্থিতিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা আহত হন এটি অত্যন্ত দুঃখজনক। তিনি জানান, ছাত্রদল সাংবাদিকদের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী।

তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন কোনো সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানি বা হামলার শিকার না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

ঘটনার সূত্র ধরে জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শাহবাগ থানার সামনে একটি বিতর্কিত ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয় এবং এতে কয়েকজন সাংবাদিক আহত হন বলে অভিযোগ ওঠে।

এদিকে এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য ও ঘটনার প্রকৃত কারণ নিয়ে তদন্তের দাবি উঠেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪