| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জীবননগরে মাদক বিক্রির প্রতিবাদকারীর বাড়ি ভাঙচুর

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৪, ২০২৬ ইং | ১৮:০৮:০৭:অপরাহ্ন  |  ৩১০ বার পঠিত
জীবননগরে মাদক বিক্রির প্রতিবাদকারীর বাড়ি ভাঙচুর

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে মাদক বিক্রির প্রতিবাদ করায় সেলিম রেজা (৪৫) নামের এক ব্যক্তির বসতবাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৪ এপ্রিল) দিনগত রাত ১টা ৩০ মিনিটের দিকে পৌর শহরের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সেলিম রেজা অভিযোগ করে বলেন, কয়েকজন ব্যক্তি এলাকায় প্রতিনিয়ত মাদক কেনাবেচা করে। বিষয়টি নিয়ে তাদেরকে গত কয়েকদিন ধরে বারণ করলে তারা কোনো তোয়াক্কা করছে না। ফলে গত বুধবার (২২ এপ্রিল) বিকালে তাদের আবার নিষেধ করায় তারা ক্ষিপ্ত হয়। এরই জেরে রাত দেড়টার দিকে দলবল নিয়ে তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের এমন কর্মকাণ্ডে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দেবেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলাইমান শেখ জানান, রাতেই ঘটনাস্থলে থানার সদস্যরা পরিদর্শন করেছেন। ভুক্তভোগীকে থানায় আসতে বলা হয়েছে, তার অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪