| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চবিতে প্রথম কেন্দ্রীয় ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৪, ২০২৬ ইং | ১৯:২৬:৩৪:অপরাহ্ন  |  ৩৭৪ বার পঠিত
চবিতে প্রথম কেন্দ্রীয় ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন

চবি প্রতিনিধি: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম কেন্দ্রীয় ‘সরস্বতী জ্ঞান মন্দির’ এর শুভ উদ্বোধন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।

২৪ এপ্রিল (শুক্রবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, এমপি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং মুখ্য সচিব এ.বি.এম. আব্দুস সাত্তার।

মন্দির উদ্বোধনী আলোচনা সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন, চাকসুর পরিচালক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী এবং অদুল-অনিতা ট্রাস্টের চেয়ারম্যান অদুল কান্তি চৌধুরী ও কো-চেয়ারম্যান অনিতা চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, প্রায় তিন হাজার সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীর সহবস্থান রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ২০১১ সালে সনাতন ধর্ম পরিষদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টিতে ‘সরস্বতী জ্ঞান মন্দির’ নির্মাণের জন্য জায়গা বরাদ্দ দেওয়া হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত মন্দির নির্মাণ ও পরিচালনা কমিটির তত্ত্বাবধানে অদুল-অনিতা ট্রাস্ট ফাউন্ডেশনের অর্থায়নে ২০১৯ সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে মন্দিরটির নির্মাণ কাজ শুরু হয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪