সিনিয়র রিপোর্টার: নদী, সমুদ্র ও পরিবেশ সংরক্ষণে কাজ করা সামাজিক সংগঠন ‘নোঙর ট্রাস্ট’-এর উদ্যোগে ‘গঙ্গা নদীর পানি চুক্তি ও অভিন্ন নদীতে বাংলাদেশের অধিকার’ শীর্ষক একটি আলোচনা সভা এবং ‘আন্তঃসীমান্ত নদী’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামীকাল শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আবু হোরায়রা, বাংলাদেশ বুক ক্লাবের সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত মাসুদ মান্নান, জাইকার কনসালটেন্ট ও নদী গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক প্রকৌশলী সাজেদুর রহমান এবং রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন।
এছাড়া অনুষ্ঠানে দেশের খ্যাতিমান নদী ও পরিবেশ গবেষকরা আলোচক হিসেবে উপস্থিত থেকে নদী কূটনীতি, পরিবেশগত ভারসাম্য এবং আন্তঃসীমান্ত নদীর সংকট ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরবেন।
অনুষ্ঠানে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য আয়োজকরা আহ্বান জানিয়েছেন।
রিপোর্টার্স২৪/এসসি