| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আ.লীগ দুর্নীতি করে অর্থনীতির বেহাল দশা করে গেছে: আহমেদ আযম খান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৫, ২০২৬ ইং | ১৪:৪৯:১৮:অপরাহ্ন  |  ৮১৪ বার পঠিত
আ.লীগ দুর্নীতি করে অর্থনীতির বেহাল দশা করে গেছে: আহমেদ আযম খান

রিপোর্টার্স২৪ ডেস্ক: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আওয়ামী লীগ সরকার দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে রাষ্ট্রের অর্থনীতিকে বেহাল অবস্থায় রেখে গেছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ হলরুমে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ এবং প্রাণিসম্পদ খাতে ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের সময় ব্যাপক দুর্নীতির কারণে দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়ে, যার ফলে পরবর্তী সময়ে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারও সীমিত সক্ষমতা নিয়ে কাজ শুরু করতে বাধ্য হয়।

তিনি দাবি করেন, “আওয়ামী লীগ দেশকে অর্থনৈতিকভাবে এমন অবস্থায় রেখে গেছে যে ১৮ মাসেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করা সম্ভব হয়নি।”

সরকারের বর্তমান অর্থনৈতিক পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ চলছে। তার ভাষায়, সরকারের নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয়গুলোতে ব্যয় সংকোচন ও স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, সরকারের লক্ষ্য হলো আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করা। এ জন্য কৃষি ও প্রাণিসম্পদ খাতে উৎপাদন ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে তিনি জানান, প্রান্তিক পর্যায়ের ২৫০ জন কৃষকের মাঝে সার ও বীজ এবং ৩৫০ জন খামারির মাঝে প্রাণিসম্পদ উন্নয়নে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনী। আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা, থানার ওসি মো. হেলাল উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান এবং উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মনসহ স্থানীয় কৃষক ও খামারিরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪