| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চীনা যুবক কুষ্টিয়ায়, স্ত্রীকে নিতে চান নিজ দেশে

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৫, ২০২৬ ইং | ১৭:৩২:২৪:অপরাহ্ন  |  ৬৫০ বার পঠিত
চীনা যুবক কুষ্টিয়ায়, স্ত্রীকে নিতে চান নিজ দেশে

রিপোর্টার্স ডেস্ক: ভালোবাসার টানে সুদূর চীন থেকে কুষ্টিয়ার ভেড়ামারায় এসে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক চেন বাও মিং (২৩)। সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় তাসলিমা খাতুনের (২০) সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। আর এই সম্পর্কের পূর্ণতা দিতে গত সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশে এসে কুষ্টিয়া আদালতে বিবাহ সম্পন্ন করেন তারা।

তাসলিমা ভেড়ামারা উপজেলার ১২ মাইল বাহিরচর ইউনিয়নের বাসিন্দা মধু মোল্লার মেয়ে এবং চেন বাও মিং চীনের গাতসু প্রদেশের দাবান চাউন চেনজিয়া গ্রামের মুসলিম চেন ইউয়ানঝি’র ছেলে।

তাসলিমার পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ এক বছর সামাজিক যোগাযোগমাধ্যমে তাসলিমা খাতুনের সঙ্গে চীনা যুবক চেন বাও মিং এর পরিচয় হয়। আর সেখান থেকে প্রেমের সম্পর্ক হয় তাদের। চীনা যুবক চেন বাও মিং পেশায় একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী।

পরিবারের সম্মতি নিয়ে চেন বাও মিং সোমবার ২০ এপ্রিল বাংলাদেশে এসে পৌঁছায়। তাসলিমার পরিবার তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে ভেড়ামারার বাড়িতে নিয়ে আসে। পরে এলাকাবাসীর পরামর্শে তারা কুষ্টিয়ার আদালতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে নতুন এই দম্পতি ভেড়ামারায় তাসলিমার বাড়িতেই অবস্থান করছেন।

নব দম্পতিকে এক নজর দেখতে তসলিমার বাড়িতে স্থানীয় এলাকাবাসী বাদেও বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে ভীড় করছেন। এ সময় তারা বিদেশি নাগরিককে দেখে নানা রকম কৌতুহল প্রকাশ করেন।

তাসলিমা খাতুন বলেন, আমাদের উভয় পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়েছে। আমার শ্বশুর-শাশুড়ির সঙ্গেও সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বাবা-মার নিয়মিত যোগাযোগ হচ্ছে। এই বিয়েতে আমি খুব খুশি। সবার কাছে দোয়া চাচ্ছি আমাদের জন্য।

চীনা যুবক চেন বাও মিং এর সঙ্গে ট্রান্সলেটের মাধ্যমে কথা হলে তিনি বলেন, আমি তাকে ভালোবাসি। আমরা ভালোবেসে একে অপরের সঙ্গে বিয়ে করেছি। আমি তাদের সঙ্গে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছি। কারণ তার পরিবার খুব দয়ালু ও বন্ধুত্বপূর্ণ। আমার স্ত্রীর কাগজপত্র প্রস্তুত করে তাকে চীনে নিয়ে যেতে চাই।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪