| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় নিখোঁজের এক দিন পর যুবকের মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৫, ২০২৬ ইং | ২০:২৪:৩১:অপরাহ্ন  |  ১৬৮৬ বার পঠিত
কুষ্টিয়ায় নিখোঁজের এক দিন পর যুবকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের একদিন পর হাসিবুল মোল্লা (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কুশলীবাসা গ্রামের নিজ মেহগনি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত হাসিবুল ওই গ্রামের কৃষক তাজউদ্দিন মোল্লার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসিবুল ডিগ্রি পাস ছিলেন এবং দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি প্রায়ই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যেতেন এবং কয়েকদিন পর আবার ফিরে আসতেন। তবে শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।

পরদিন শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা তার নিজ মেহগনি বাগানে মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা তাজউদ্দিন মোল্লা বলেন, আমার কোনো শত্রু নেই। ছেলে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যেত, আবার নিজে থেকেই ফিরে আসত। কিন্তু এবার আর ফেরেনি।

কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪