| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরে বাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা, গোল্ডেন অ্যাওয়ার্ড প্রদান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৬, ২০২৬ ইং | ১৪:২৪:৫৩:অপরাহ্ন  |  ১৬০৬ বার পঠিত
শেরে বাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা, গোল্ডেন অ্যাওয়ার্ড প্রদান

সিনিয়র রিপোর্টার: অবিভক্ত বাংলার জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্য বছরের মতো এবারও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য “শেরে বাংলা এ কে ফজলুল হক গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬” প্রদান করা হয়।

এ বছর কবিতা ও গান রচনায় বিশেষ অবদানের জন্য কবি সেহাঙ্গল বিপ্লবকে এ সম্মাননা প্রদান করা হয়।

পেশাগত জীবনে সেহাঙ্গল বিপ্লব বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের সিনিয়র অনুষ্ঠান প্রযোজক হিসেবে কর্মরত। তিনি একাধিক কাব্যগ্রন্থের রচয়িতা। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “আগুন ফুলের ঘ্রাণ”, “নীল দরজার খিল” ও “রাজার কফিন ও অন্যান্য”।

এছাড়া চলচ্চিত্র ও নাটকের জন্যও তার রচিত গান ব্যবহৃত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা শেরে বাংলার রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন এবং তার আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।


রিপোর্টার্স২৪/সাইফ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪