| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদেকে স্মরণ

reporter
  • আপডেট টাইম: Jul ১৯, ২০২৬ ইং | ১৭:২১:২৮:অপরাহ্ন  |  ৬৮৮৬ বার পঠিত
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদেকে স্মরণ

গাজীপুর প্রতিনিধি: নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম প্রয়াণ দিবসে গাজীপুরের নুহাশ পল্লীতে শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে স্মরণ করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা।

রোববার (১৯ জুলাই) সকাল থেকেই শত শত ভক্ত নুহাশ পল্লীতে সমবেত হয়ে প্রিয় লেখকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং কবর জিয়ারত করেন। অনেকেই পরিবারসহ নুহাশ পল্লী ঘুরে দেখেন এবং হুমায়ূন আহমেদের স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করেন। অনেকের হাতেই ছিল তার লেখা বই।

দুপুরে মেহের আফরোজ শাওন ও পরিবারের সদস্যরা হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করেন। শাওন বলেন, গত ১৪ বছর ধরে নুহাশ পল্লীতেই লেখকের জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে। ভবিষ্যতেও সন্তান, সহকর্মী ও ভক্তরা এই আয়োজন অব্যাহত রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

ভক্তরা বলেন, হুমায়ূন আহমেদের সাহিত্য আজও পাঠকদের হৃদয়ে সমানভাবে স্থান করে আছে। তার সৃষ্টি ‘হিমু’, ‘রূপা’সহ বিভিন্ন চরিত্র বাংলা সাহিত্যে চিরস্মরণীয় হয়ে থাকবে।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল কোরআনখানি, দোয়া, স্মৃতিচারণ, রচনা পাঠ এবং এতিমদের মাঝে খাবার বিতরণ। এছাড়া অনেক ভক্ত ‘হিমু’ ও ‘রূপা’ সেজে অনুষ্ঠানে অংশ নেন। নুহাশ পল্লীজুড়ে দিনভর ছিল প্রিয় লেখককে স্মরণ করার আবেগঘন পরিবেশ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪