| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাজেকের অবরোধ প্রত্যাহার হবে শিগ্রই: ওয়াদুদ ভূইয়া

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৬ ইং | ২২:২৯:১৮:অপরাহ্ন  |  ৮২১ বার পঠিত
সাজেকের অবরোধ প্রত্যাহার হবে শিগ্রই: ওয়াদুদ ভূইয়া

খাগড়াছড়ি প্রতিনিধি: সাজেকে সড়ক অবরোধকারীদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। অবরোধকারীদের ৫ দফা দাবির মধ্যে ৪টি দাবির বিষয়ে দুই পক্ষের সমঝোতা হয়েছে। শিগগিরই অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ২৬ অক্টোবর সোমবার সন্ধ্যায় খাগড়াছড়ি সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওয়াদুদ ভূইয়া।

ওয়াদুদ ভূইয়া বলেন, অবরোধকারীদের ৫ দফা দাবির মধ্যে ৪টি দাবির বিষয়ে সমঝোতা হয়েছে। সাজেক থেকে জেএসএসের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার বিষয়ে কয়েক দিনের মধ্যে আবারও আলোচনা হবে।

সংবাদ সম্মেলনে রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত, রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার বিকেল ৩টা থেকে সাজেকের অচলাবস্থা নিরসনে খাগড়াছড়ি ও রাঙামাটির সংসদ সদস্য এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে উজোবাজারে অবরোধকারীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে অবরোধকারীদের চার সদস্য অংশ নেন।

অবরোধকারীদের পক্ষে বৈঠকে প্রতিনিধিত্ব করেন সাজেক গণঅধিকার রক্ষা কমিটির বাবুধন চাকমা, জিকু চাকমা, কার্বারী অ্যাসোসিয়েশনের নতুন জয় চাকমা ও ছাত্র জনতার সংগ্রাম পরিষদের ঊষাতন চাকমা। সরকারি প্রতিনিধি দলের কাছে লিখিতভাবে তাঁদের ৫ দফা দাবি তুলে ধরেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪