| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চবিতে সাহিত্যিক অশোক বড়ুয়া পঞ্চম স্মারক বক্তৃতা-২০২৬

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৬, ২০২৬ ইং | ১৫:৩৩:৩৯:অপরাহ্ন  |  ১৪৭৬ বার পঠিত
চবিতে সাহিত্যিক অশোক বড়ুয়া পঞ্চম স্মারক বক্তৃতা-২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ২৫ এপ্রিল ২০২৬ বিকাল ৫টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে ‘সাহিত্যিক অশোক বড়ুয়া পঞ্চম স্মারক বক্তৃতা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পার্থ প্রতীম মহাজন।

এ বছর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ কর্তৃক আয়োজিত এই স্মারক বক্তৃতার বিষয় নির্ধারণ করা হয়েছে “বাংলা বিজ্ঞান সাহিত্যের নন্দিত ভুবন”। এ বিষয়ে স্মারক বক্তৃতা প্রদান করেন দেশের বিশিষ্ট কথাসাহিত্যিক সুব্রত বড়ুয়া। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিশিষ্ট লেখক ও সাবেক সচিব সম্পদ বড়ুয়া।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান শুরুতেই সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আজকের বিষয় হচ্ছে ‘বাংলা বিজ্ঞান সাহিত্যের নন্দিত ভুবন’। বিজ্ঞানের সবকিছু বিষয় আমাদের কাছে আসে না। আধুনিক বিজ্ঞানের অনেক কিছুই আমাদের অজানা। আধুনিক বিজ্ঞান সম্পর্কে মানুষ যত বেশি জানবে, বিজ্ঞান মানুষের কাছে যত বেশি উদ্ভাবিত হবে, ততই কুসংস্কার দূর হবে এবং সত্যিকার মানুষ গড়তে সহজ হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, “আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। এ ধরনের বিষয়ের ওপর আলোচনা আমাদেরকে হৃদ্য করবে, সমাজকে সামনের দিকে নিয়ে যাবে। বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া সমাজ কল্পনা করা যায় না। এজন্য এসব বিষয়ে চর্চার মাধ্যমে সমাজকে আলোকিত করতে হবে।”

স্মারক বক্তার বক্তব্যে সুব্রত বড়ুয়া অনুষ্ঠানে সাহিত্যিক অশোক বড়ুয়ার জীবন ও কর্মের ওপর আলোকপাত করার পাশাপাশি বাংলা বিজ্ঞান সাহিত্যের বিবর্তন ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। তিনি ২০০ বছরের বিজ্ঞান সাহিত্যের নানা দিক বর্ণনা করেন। বিজ্ঞান সাহিত্যের পূর্ণাঙ্গ একটি রূপরেখা তুলে ধরেন।

চবি বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ তার সভাপতির বক্তব্যে বলেন, “আজকের বিষয়টি অত্যন্ত সময়োপযোগী। এ আলোচনা শিক্ষার্থীদের খুবই উপকারে আসবে। এ নিয়ে গবেষণা করার সুযোগ রয়েছে।”

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষকবৃন্দ, অন্যান্য শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাহিত্যিক, লেখক এবং শিক্ষার্থীবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪