| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফ্রিজ ছাড়াই পানি ঠান্ডা রাখবেন যেভাবে

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৬, ২০২৬ ইং | ১৭:০৭:৩৪:অপরাহ্ন  |  ১২২০ বার পঠিত
ফ্রিজ ছাড়াই পানি ঠান্ডা রাখবেন যেভাবে

রিপোর্টার্স ডেস্ক: তীব্র গরমে ফ্রিজের ঠান্ডা পানি কিছুটা স্বস্তি দেয়। কিন্তু অতিরিক্ত ঠান্ডা পানি স্বাস্থ্যের জন্য সবসময় ভালো নয়। গরমে ঘনঘন লোডশেডিংয়ে কখনও কখনও আবার ফ্রিজ অচল হয়ে পড়ে। এই সময়ে পানি ঠান্ডা রাখতে প্রাচীন পদ্ধতি এবং কিছু ঘরোয়া কৌশল কাজে লাগাতে পারেন। যেমন-

১. পানি ঠান্ডা রাখার সবচেয়ে প্রাচীন ও বিজ্ঞানসম্মত উপায় হলো মাটির কলসি। কলসির গায়ে থাকা হাজার হাজার সূক্ষ্ম ছিদ্র দিয়ে পানি চুঁইয়ে বাইরে আসে এবং বাষ্পীভূত হয়। এর ফলে কলসির ভেতরের পানি প্রাকৃতিক উপায়ে ঠান্ডা থাকেভ

২. কাচ বা স্টিলের বোতলে পানি ভরে তার গায়ে একটি মোটা সুতির কাপড় বা চটের বস্তা ভিজিয়ে জড়িয়ে রাখতে পারেন। কাপড়টি শুকিয়ে গেলে আবার পানি দিন। বাষ্পীভবন প্রক্রিয়ায় বোতলের পানি দীর্ঘক্ষণ ঠান্ডা থাকবে।

৩. পানিভর্তি পাত্রটি ঘরের এমন কোণে রাখুন যেখানে সরাসরি রোদ পড়ে না এবং পর্যাপ্ত হাওয়া চলাচল করে। জানলার পাশে বা বারান্দার ছায়াযুক্ত জায়গায় রাখলে পানি প্রাকৃতিকভাবেই শীতল থাকে।

৪. একটি বড় গামলায় মোটা স্তরে বালি বিছিয়ে পানি দিয়ে ভিজিয়ে দিন। এবার সেই ভেজা বালির ওপর মাটির কলসি বা পানির বোতল বসিয়ে রাখুন। বালি শুকোতে দেবেন না। এই পদ্ধতি ফ্রিজের মতো কাজ করবে।

৫. তামার পাত্রে পানি রাখা খুবই স্বাস্থ্যকরই। মাটির পাত্রের মতো এই পাত্রও পানি শীতল রাখতে সাহায্য করে। তামা তাপের সুপরিবাহী হওয়ায় এটি বাইরের তাপকে ভেতরে ঢুকতে বাধা দেয়।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪