| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৬, ২০২৬ ইং | ১৯:৫৬:০৫:অপরাহ্ন  |  ১১৪৩ বার পঠিত
বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল ) সকালে উদয়ন বাংলাদেশের হলরুমে “প্রান্তিক নারীদের জন্য জরুরি আর্থিক সহায়তা” প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়। 

অনুষ্ঠানটি নোরিস বাংলাদেশ ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর সহযোগিতায় উদয়ন-বাংলাদেশ আয়োজন করে। কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাট জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেস ক্লাবের সহ:সভাপতি ও উপজেলা নাগরিক ফোমারের সদস্য এসএম রাজ, বাগেরহাট উপজেলা সমাজসেবা অফিসার সোহেল পারভেজ, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক সাংবাদিক ইসরাত জাহান । 

নুষ্ঠানে বাগেরহাট পৌরসভা, রাখালগাছি, কাড়াপাড়া ও ষাটগম্বুজ ইউনিয়নের বিধবা নারী ১৪জন, প্রতিবন্ধী নারী ৫জন, স্বামী পরিত্যক্তা, ২জন দিলত নারী: ৪জন সহ সর্ব মোট ২৫জন উপকারভোগী কে আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রতিজন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২০০০/-(দুই হাজার টাকা) করে প্রদান করা হয়, বিতরণকৃত অর্থের পরিমাণ ৫০,০০০ টাকা। 

প্রধান অতিথির বক্তব্যে বলেন, আজকের এই আয়োজন সত্যিই প্রশংসনীয় । প্রান্তিক নারীরা আমাদের সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশ, যাদের সহায়তা করা শুধু মানবিক দায়িত্ব নয়, বরং টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদয়ন-বাংলাদেশ, নোরিস বাংলাদেশ এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর এই উদ্যোগ প্রান্তিক নারীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর এমন উদ্যোগ সমাজে দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি আশা করি, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত হবে। 

অনুষ্ঠানে বক্তরা বলেন, প্রান্তিক নারীদের জন্য এই সহায়তা কার্যক্রম বাস্তবায়নে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশা করি, এই সহায়তা নারীদের জীবনে কিছুটা হলেও স্বস্তি ও আশার আলো নিয়ে আসবে। প্রান্তিক নারীদের পাশে দাঁড়ানো মানে একটি পরিবারকে শক্তিশালী করা। এই সহায়তা যেন আত্মনির্ভরতার পথে একটি ধাপ হয়ে দাঁড়ায়। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে ।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪