| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতার মাদক সেবনের দৃশ্য ভাইরাল

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৬, ২০২৬ ইং | ২১:২৪:৫৩:অপরাহ্ন  |  ৯৬৫ বার পঠিত
বৈষম্যবিরোধী আন্দোলনের নেতার মাদক সেবনের দৃশ্য ভাইরাল

রিপোর্টার্স ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুবাশ্বির আমিনের মাদকদ্রব্য সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ক্যাম্পাসজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এই ছবিকে ‘অভিনয়’ বলে দাবি করেছেন তিনি।

রোববার (২৬ এপ্রিল) ‘৩৬ দিনে খুনি হাসিনা ভারতে পালিয়েছিল, ৩৬ ঘণ্টাও লাগবে না লন্ডনে পালাতে’ ক্যাপশনে মুবাশ্বির আমিনের একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই ভিডিওর কমেন্টে এই ছবি শেয়ার করেন ছাত্রলীগ নেতা মেহেদী হাসান হাফিজ। এতে ইবির বৈবিছাআ’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুবাশ্বির আমিনের মুখে মাদক সেবনের দ্রব্য, হাতে লাইটার ও কাগজ দেখা যায়।

ছবির ক্যাপশনে হাফিজ লেখেন, খাওয়া শেষে বেঁচে থাকিস, বহুত হিসাব দেওয়া লাগবে। তুই আর তোর বাপের পালানোর সুযোগ নাই এইটুকু মাথায় ঢুকায়ে রাখ। কত হুমকি দেওয়া লোক তুই বুঝতে পারবিনি।

এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মুবাশ্বির আমিন বলেন, ২০২৩ সালের শেষের দিকে সেকেন্ড ইয়ারে পড়াকালীন শহীদ জিয়া হলে একটি অভিনয়ের দৃশ্য থেকে তোলা ছবিকে বিকৃতভাবে ব্যবহার করে আমার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এটি কোনো মাদকসংক্রান্ত বিষয় নয় বরং র‍্যাগিং সংস্কৃতির অংশ হিসেবে করা একটি অভিনয় ছিল। অতীতে এ ছবি দিয়ে আমাকে ব্ল্যাকমেইলের চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে প্রক্টরের কাছে অভিযোগ দেবো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান জাগো নিউজকে বলেন, ‘এ বিষয়ে আমার কাছে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে সে ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪