| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৭ বিভাগে তাণ্ডব চালাবে কালবৈশাখী ঝড়

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৭, ২০২৬ ইং | ২০:৪৯:৩৯:অপরাহ্ন  |  ৯২২ বার পঠিত
৭ বিভাগে তাণ্ডব চালাবে কালবৈশাখী ঝড়

স্টাফ রিপোর্টার: দেশের সাত বিভাগের জন্য দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের সাত বিভাগের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এছাড়া এসব বিভাগের নদীবন্দরগুলোর জন্য সতর্কতা সংকেত জারি করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য কালবৈশাখী ঝড়ের এই বিশেষ সতর্কবার্তা জারি করে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটির এক বিশেষ বুলেটিনে বলা হয়, আজ বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিদ্যুৎ চমকানোসহ পশ্চিম ও উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত পৃথক আরেকটি বিশেষ বুলেটিনে বলা হয়, আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ২নং সতর্ক সংকেত জারি করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪