| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ার পীর শামিম হত্যা মামলায় দুইজন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৭, ২০২৬ ইং | ২১:২১:৪৬:অপরাহ্ন  |  ৬৬২ বার পঠিত
কুষ্টিয়ার পীর শামিম হত্যা মামলায় দুইজন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে পীর শামিম জাহাঙ্গীর হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন পশ্চিম দক্ষিণ ফিলিপনগর এলাকার নাহারুল মন্ডলের ছেলে বিপ্লব এবং রবিউল ইসলামের ছেলে আলিফ ইসলাম।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, রোববার রাতে ফিলিপনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ফরজ আলী নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হলেও পরে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে গত ১১ এপ্রিল ফিলিপনগরের দরবার শরিফে পীর শামিম জাহাঙ্গীরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ সময় দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলায় তিন অনুসারী আহত হন।

এ ঘটনায় ১৩ এপ্রিল নিহতের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা করেন, যেখানে ৪ জনের নাম উল্লেখসহ ১৮০ থেকে ২০০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪