| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিগারেটের ওপর কর বাড়বে কি না, জানালেন এনবিআর চেয়ারম্যান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৭, ২০২৬ ইং | ২২:৩১:১৪:অপরাহ্ন  |  ৫৩৮ বার পঠিত
সিগারেটের ওপর কর বাড়বে কি না, জানালেন এনবিআর চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, ‘আগামী অর্থবছরের বাজেটে সিগারেটের ওপর নতুন করে শুল্ক-কর বাড়বে না। সিগারেটের ওপর ৮৩ শতাংশের বেশি শুল্ক-কর যাওয়ার উপায় নেই।’

সোমবার (২৭ এপ্রিল) আগারগাঁওয়ের রাজস্ব ভবনে তামাক খাতের ৭টি সংগঠনের সঙ্গে এনবিআরের প্রাক্-বাজেট আলোচনায় ব্যবসায়ীদের বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দিয়ে তিনি এসব কথা বলেন।

আবদুর রহমান খান বলেন, ‘বিদেশি অবৈধ সিগারেটের বাজারে লাগাম টানতে সরকারের রাজস্ব দেওয়া দেশি কোম্পানির সিগারেটের প্যাকেটে ‘কিউআর বা এয়ার কোড’ থাকবে। এই কিউআর বা এয়ার কোডের মাধ্যমে ভোক্তারা নিজেই যাচাই করতে পারবেন, এর থেকে সরকার কর বা রাজস্ব পেয়েছে কি না।’

তিনি বলেন, ‘আমরা মোটামুটি যেটা ঠিক করেছি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা সিগারেটের প্যাকেটে আমাদের স্ট্যাম্প যেটা আছে, এটাকে আরও শক্ত করব। এটার রঙ পরিবর্তন করব, এটার যে গ্লু টেকনোলজি আছে উঠিয়ে দেওয়া যায়, সেটা পরিবর্তন করব। এটার মধ্যে অটোমেটেড কিউআর কোড থাকবে বা এয়ার কোড আরও যা যা আছে (থাকবে)। যে কেউ ইচ্ছা করলে সেটি যাচাই করতে পারবে।’

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘যারা যাচাই করে কর ফাঁকির বিষয়টিতে আমাদের জড়িত করবেন, ওনাদের জন্য আমরা ‘বড়’ আকারের পুরস্কারের ব্যবস্থা করব। যারা এই কাজের (অবৈধ সিগারেট বাজারজাত) সঙ্গে যুক্ত হবে, তাদের শাস্তির ব্যবস্থা করব। ট্র্যাকের বাইরে কেউ থাকবে না। কারখানা থেকে একেবারে ওই কোড দিয়ে সব (সিগারেট) বের হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪