| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৮, ২০২৬ ইং | ১৪:৪৩:০৭:অপরাহ্ন  |  ৫২৬ বার পঠিত
নাটোরে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

নাটোর প্রতিনিধি: ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে নাটোর জেলা আইনজীবী সমিতির সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আইনজীবী সমিতির সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মো. নাসিরুল হক, নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম, নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমিন তালুকদার টগরসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, আইন সবার জন্য সমান—এই নীতিকে বাস্তবে রূপ দিতে সরকার বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করে যাচ্ছে। অনেক মানুষ আর্থিক অসচ্ছলতার কারণে আদালতে যেতে পারেন না বা আইনজীবী নিয়োগ করতে পারেন না। তাদের জন্য এই আইনগত সহায়তা কার্যক্রম আশীর্বাদস্বরূপ।

তারা আরও বলেন, এই সেবা সম্পর্কে সাধারণ মানুষকে জানানো এবং তাদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে লিগ্যাল এইড কমিটি কাজ করছে, যেখানে সহজেই মানুষ সহায়তা পেতে পারে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪