| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুক্তিযুদ্ধের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত না করি: স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৮, ২০২৬ ইং | ১৯:৪৩:৩০:অপরাহ্ন  |  ৩২৮ বার পঠিত
মুক্তিযুদ্ধের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত না করি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার: নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাসের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে কিশোরগঞ্জ-০৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্যের প্রেক্ষিতে উত্তেজনা তৈরি হয়। এরপর সালাহউদ্দিন আহমদ ফ্লোর পেয়ে এ মন্তব্য করেন। 

তিনি বলেন, আমি কোনো উত্তেজনার সৃষ্টি করবো না সংসদের স্বার্থে। যে পরিবেশে আমরা এখানে আলাপ-আলোচনা করি, মাঝেমধ্যে কিছু উত্তেজনা সৃষ্টি হবেই স্বাভাবিক। 

সংসদে মুক্তিযোদ্ধা-রাজাকার ইস্যুতে তুমুল হট্টগোলসংসদে মুক্তিযোদ্ধা-রাজাকার ইস্যুতে তুমুল হট্টগোল

ফজলুর রহমানকে নিয়ে তিনি বলেন, আমাদের মাননীয় সংসদ সদস্য অত্যন্ত বয়স্ক এবং ইতিহাসে সমৃদ্ধ। কিন্তু আমরা এখন ভূগোলে আছি। আমরা বেশি ইতিহাস চর্চা করতে গেলে মাঝেমধ্যে ব্যত্যয় হবে। 

স্পিকারকে উদ্দেশ করে তিনি আরও বলেন, আপনি মুক্তিযুদ্ধের বটবৃক্ষ। উনিও (ফজলুর রহমান) মুক্তিযোদ্ধা। আমার শুনতে ভালোই লাগে জামায়াত আমির বলেন, তিনি শহীদ পরিবারের সন্তান। আমরা এটাকে ধারণ করি। কয়েকজন বীর মুক্তিযোদ্ধা বিরোধী দলে আছে, আপনি নিজেই সেই স্বীকৃতি দিয়েছেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা এখানে যখন জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের বিল পাস করি, বিরোধী দল কিন্তু ওয়াকআউট করে নাই। না ভোট দেয়নি। মৌনতা সম্মতির লক্ষণ। তারা তো স্বীকৃতি দিয়েছে। আমরা ওখানেই থাকি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪