| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজাকারের সঙ্গে যুদ্ধ করেছি: সংসদে আন্দালিব পার্থ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৯, ২০২৬ ইং | ০০:১৪:০৩:পূর্বাহ্ন  |  ৩৪৭ বার পঠিত
রাজাকারের সঙ্গে যুদ্ধ করেছি: সংসদে আন্দালিব পার্থ

স্টাফ রিপোর্টার: ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার সুযোগ নেই। তিনি বলেন, আমরা রাজাকারের সঙ্গে যুদ্ধ করেছি। বাংলাদেশকে হিন্দু-মুসলমানে ভাগ করা যাবে না। আমেরিকা-রাশিয়ায় ভাগ করা যাবে না। কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস যখন বলতে হবে, তখন কার সঙ্গে যুদ্ধ করেছি? হাওয়ার সঙ্গে যুদ্ধ করেছে মুক্তিবাহিনী? আমরা রাজাকারের সঙ্গে যুদ্ধ করেছি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বাংলাদেশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। আলোচনার একপর্যায়ে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রসঙ্গ টেনে বলেন, জুলাইকে অস্বীকার করে বাংলাদেশে কোনো রাজনীতি করার সুযোগ নেই। জুলাইকে জঙ্গি আখ্যা দিয়ে বাংলাদেশে কোনো রাজনীতি করার সুযোগ নেই। এবং এই বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো রাজনীতি করার সুযোগ নেই।

এদিন দুপুরে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ‘মুক্তিযুদ্ধ’ বিষয়ে বক্তব্যকে কেন্দ্র করে সংসদে সরকারি দল ও বিরোধীদলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তাঁর বক্তব্যকে ঘিরে পক্ষ-বিপক্ষের পাল্টাপাল্টি প্রতিক্রিয়ায় অধিবেশন কিছু সময় উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতির মধ্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও এ বিষয়ে প্রতিক্রিয়া জানান। ফজলুর রহমানের উদ্দেশে তিনি বলেন, একজনের অবদান তুলে ধরতে গিয়ে অন্যের অবদান খাটো করার অধিকার কারও নেই। একই সঙ্গে তিনি বলেন, কে কোন রাজনৈতিক দল করবে বা কোন আদর্শ অনুসরণ করবে, তা ব্যক্তির নাগরিক অধিকার এবং এ বিষয়ে প্রশ্ন তোলা সংবিধানসম্মত নয়।

সংসদে এ ধরনের বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪