| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লিবিয়া থেকে আরও ২১ বাংলাদেশি দেশে ফিরছেন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৯, ২০২৬ ইং | ০৪:১৬:৪১:পূর্বাহ্ন  |  ৪২৪ বার পঠিত
লিবিয়া থেকে আরও ২১ বাংলাদেশি দেশে ফিরছেন

স্টাফ রিপোর্টার: উত্তর আফ্রিকার দেশ লিবিয়া থেকে আরও ২১ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ, দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় এ প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) ভোর ৫টা ১৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্স-এর একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছেছেন বলে দূতাবাসের এক ফেসবুক পোস্টে জানানো হয়েছে।

দূতাবাস জানায়, প্রত্যাবাসিতদের মধ্যে ২০ জন ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। বাকি একজন বিপদগ্রস্ত অবস্থায় ত্রিপলি থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

প্রত্যাবাসন প্রক্রিয়ার সময় দূতাবাসের প্রতিনিধিরা মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দর-এ উপস্থিত থেকে অভিবাসীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।

এর আগে, গত ১ এপ্রিল লিবিয়ার দুটি ডিটেনশন সেন্টার থেকে ১৭৫ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়। তাদের মধ্যে ১১৩ জন তাজুরা এবং ৬২ জন বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। ওই দলে ১৪ জন শারীরিকভাবে অসুস্থ ছিলেন বলে জানানো হয়।

লিবিয়ায় বিভিন্ন সময়ে অবৈধভাবে যাওয়া বাংলাদেশিদের আটক ও মানবিক সংকটের প্রেক্ষাপটে পর্যায়ক্রমে তাদের দেশে ফেরাতে কাজ করছে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪