| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে যুক্ত হলেন সাবেক ঢাবি ভিসি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৯, ২০২৬ ইং | ০৭:৩৬:১২:পূর্বাহ্ন  |  ৬৬৫ বার পঠিত
গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে যুক্ত হলেন সাবেক ঢাবি ভিসি

স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ইউনূস সেন্টার।

অধ্যাপক নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক। ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে ২৭ আগস্ট তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্যের দায়িত্ব পান। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির নতুন সরকার দায়িত্ব নেওয়ার পাঁচ দিনের মাথায়, ২২ ফেব্রুয়ারি তিনি উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন।

ইউনূস সেন্টারের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অনুমতি নিয়ে তিনি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

গ্রামীণ বিশ্ববিদ্যালয় ‘গ্রামীণ পরিবার’-এর একটি শিক্ষা প্রতিষ্ঠান। অন্তর্বর্তী সরকার এ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়। পরে ২০২৫ সালের মার্চ মাসে শিক্ষা মন্ত্রণালয় এবং একই বছরের এপ্রিল মাসে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে আনুষ্ঠানিক অনুমোদন পায় প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্টরা মনে করছেন, উচ্চশিক্ষা ও উন্নয়ন গবেষণায় অভিজ্ঞ অধ্যাপক নিয়াজ আহমেদ খানের যুক্ত হওয়া গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও নীতি নির্ধারণে ইতিবাচক ভূমিকা রাখবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪