| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারে ‘নারী প্রধান’ টাকা পেয়েছেন : প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৯, ২০২৬ ইং | ১২:৫৯:৫৭:অপরাহ্ন  |  ৬৪৮ বার পঠিত
ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারে ‘নারী প্রধান’ টাকা পেয়েছেন : প্রধানমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রান্তিক ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় ৩৭ হাজার ৮১৪টি পরিবারের নারী প্রধানকে অন্তর্ভুক্ত করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি জানান, এসব পরিবারের প্রতিটি নারী প্রধানকে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. রবিউল আওয়ালের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি নিরাপদ, বৈষম্যহীন ও জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে। এই লক্ষ্য বাস্তবায়নে নারী ও শিশুদের টেকসই উন্নয়নের সমঅংশীদার হিসেবে গড়ে তোলা হচ্ছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটি সমৃদ্ধ দেশ পায়।

তিনি আরও জানান, নারী ও শিশুদের সার্বিক উন্নয়ন এবং কল্যাণ নিশ্চিত করতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো দরিদ্র ও অসচ্ছল নারীদের সামাজিক অবস্থার উন্নয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচি; গর্ভবতী মা ও শিশুর পুষ্টি চাহিদা পূরণ এবং বুদ্ধিবৃত্তিক বিকাশে মা ও শিশু সহায়তা কর্মসূচি; নারীদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ প্রদান এবং নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণনে জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম।

সরকারের এসব উদ্যোগ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং নারী ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪