| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সামনে টানা ছুটি, মিলতে পারে ১০ দিনের অবকাশ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৯, ২০২৬ ইং | ১৬:১৪:৫৮:অপরাহ্ন  |  ৭৭৭ বার পঠিত
সামনে টানা ছুটি, মিলতে পারে ১০ দিনের অবকাশ

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর আবারও টানা ছুটির সুযোগ পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির তালিকা অনুযায়ী টানা কয়েক দিনের অবকাশ মিলতে পারে বলে জানা গেছে।

সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, ২৬ মে (মঙ্গলবার) থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত ছয় দিনের ঈদের ছুটি নির্ধারিত রয়েছে। এর মধ্যে ২৬ মে ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি থাকবে বলে জানা গেছে।

এর আগে ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় ঈদের ছুটির সঙ্গে মিলিয়ে দীর্ঘ বিরতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার অফিস খোলা রেখে ওই দিনের ছুটি যুক্ত হলে অবকাশ আরও একদিন বাড়তে পারে।

১০ দিনের টানা ছুটির সুযোগ

সরকারি চাকরিজীবীরা যদি ঈদের আগে ২৪ ও ২৫ মে (রবিবার ও সোমবার) দুই দিন ঐচ্ছিক ছুটি নিতে পারেন, তাহলে টানা ছুটির পরিমাণ দাঁড়াতে পারে ১০ দিনে। এর ফলে ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত একটানা অবকাশ উপভোগ করার সুযোগ তৈরি হবে।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশেও টানা ছুটির ঘোষণা এসেছে। এর মধ্যে ওমান-এ ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ২৫ মে দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে অতিরিক্ত ছুটিও রয়েছে।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত-এর জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ২৬ মে আরাফাত দিবস পালিত হতে পারে এবং পরদিন ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

হিজরি সনের ১২তম ও শেষ মাস জিলহজের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়, যা হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের স্মরণে উদযাপন করা হয়। সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সে হিসেবে আগামী ২৮ মে দেশে ঈদুল আজহা পালিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪