| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধলেশ্বরী নদীর দুই পাড়ের ইটভাটা বন্ধ করা হবে: পরিবেশমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৯, ২০২৬ ইং | ১৬:৪৫:৪৪:অপরাহ্ন  |  ৬০৯ বার পঠিত
ধলেশ্বরী নদীর দুই পাড়ের ইটভাটা বন্ধ করা হবে:  পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ইটভাটার কারণে সৃষ্ট পরিবেশ দূষণ রোধে ধলেশ্বরী নদীর দুই পাড়ে অবস্থিত ইটভাটাগুলো বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার জাতীয় সংসদে নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপি দলীয় সদস্য আব্দুল্লাহ আল আমিনের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, পরিবেশ অধিদপ্তর অবৈধ ইটভাটা বন্ধে নিয়মিত মনিটরিং ও এনফোর্সমেন্ট কার্যক্রম জোরদার করেছে এবং তা অব্যাহত রয়েছে। বিশেষ করে ধলেশ্বরী নদীর দুই পাড়ে দূষণকারী ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি জানান, নারায়ণগঞ্জ-৪ নির্বাচনী এলাকা সদর থানার দুটি ইউনিয়ন এবং ফতুল্লা থানার পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত। এ এলাকায় মোট ১১১টি ইটভাটা রয়েছে, যার মধ্যে ৭৮টি ইটভাটা ধলেশ্বরী নদীর দুই পাড়ে অবস্থিত।

মন্ত্রী আরও জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সময়ে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে নদীর দুই পাড়ের ৩৬টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে আটটি ইটভাটা সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে এবং মোট ৬৮ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি বলেন, ইটভাটাজনিত দূষণ কমাতে পরিবেশবান্ধব বিকল্প হিসেবে ব্লকের ব্যবহার বাড়াতে সরকার কাজ করছে। ইতোমধ্যে সরকারি নির্মাণ, মেরামত ও সংস্কার কাজে পোড়ানো ইটের পরিবর্তে ব্লক ব্যবহার বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রী জানান, এই প্রজ্ঞাপন অনুযায়ী ১০০ শতাংশ ব্লক ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর ফলে নারায়ণগঞ্জ-৪সহ সারাদেশে পোড়ানো ইটের চাহিদা কমবে এবং ধীরে ধীরে ইটভাটার সংখ্যা কমবে বলে আশা করা হচ্ছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪