| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জীবননগরের মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৯, ২০২৬ ইং | ২০:৫১:২৯:অপরাহ্ন  |  ৩৯৭ বার পঠিত
জীবননগরের মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:  চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকাল ৫টায় সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে সর্বদলীয় মাদক নির্মূল কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

র‍্যালিটি আলহাজ্ব সিরাজুল ইসলাম সেবা সংঘ চত্বর থেকে শুরু হয়ে গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য মো. ইলিয়াস। তিনি বলেন, এলাকায় যারা মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত, তাদের সতর্ক করছি,এই পথ থেকে ফিরে আসুন। অন্যথায় আমরা আরও কঠোর অবস্থান নিতে বাধ্য হব এবং প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়া হবে।

কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান বলেন, মাদকের কারণে দেশের যুবসমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় গোয়ালপাড়ায় ফেনসিডিল ও ইয়াবার বিস্তার বেশি। এ পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় সচেতন মহল ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সমন্বয়ে সর্বদলীয় এই কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও জানান, কমিটির সদস্যরা ইতোমধ্যে বাড়ি বাড়ি গিয়ে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সচেতন করার কাজ চালিয়ে যাচ্ছেন। এরপরও কেউ মাদক কার্যক্রমে জড়িত থাকলে প্রশাসনের সহায়তায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কমিটির সভাপতি মো. আ. সামাদ বলেন, মাদক ব্যবসায়ীদের বলছি,এই পথ পরিহার করুন, নচেৎ ভবিষ্যতে কঠিন পরিণতি ভোগ করতে হবে। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। আমরা প্রশাসনের কাছে জীবননগরকে মাদকমুক্ত করার জোর দাবি জানাই।  

এ সময় উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক জুহুর আলম, কোষাধ্যক্ষ বদর উদ্দিন, প্রচার সম্পাদক ইদ্রিস আলী, সদস্য আলমগীর হোসেন, রকিম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪