| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহেশপুরে কারখানার বর্জ্যে ফসল নষ্টের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ৩০, ২০২৬ ইং | ১৬:২৮:৪৭:অপরাহ্ন  |  ১০০৫ বার পঠিত
মহেশপুরে কারখানার বর্জ্যে ফসল নষ্টের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় কৃষকরা। বৃহস্পতিবার (৩০এপ্রিল) সকালে উপজেলার সাড়াতলা এলাকায় তুষার সিরামিকস কারখানার সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাড়াতলা, কৃষ্ণচন্দ্রপুর ও পুরন্দরপুর গ্রামের শতাধিক কৃষক ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন রিপন হোসেন, লান্টু, অন্তর, মাসুদসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, তুষার সিরামিকস কারখানা থেকে নির্গত বর্জ্য ও বিষাক্ত ধোঁয়ার কারণে আশপাশের কৃষিজমির মারাত্মক ক্ষতি হচ্ছে। জমির উর্বরতা কমে যাচ্ছে, ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে এবং গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া কারখানার দূষণের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যাও দেখা দিচ্ছে।

কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে তারা এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে আসলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং সম্প্রতি কারখানার পরিধি আরও বাড়ানো হচ্ছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে কারখানার বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা, পরিবেশ দূষণ বন্ধ করা এবং কৃষিজমি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪