| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

reporter
  • আপডেট টাইম: মে ০১, ২০২৬ ইং | ১৭:৫২:২৬:অপরাহ্ন  |  ১৩১৯ বার পঠিত
ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

 ঝিনাইদহ প্রতিনিধি: ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রথীন্দ্র নাথ রায়। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ এবং পুলিশ সুপার মাহফুজ আফজাল।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, যশোর অঞ্চলের পরিচালক রাজিব বড়ুয়া। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিথিলা ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোজাম্মেল করিম, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, মহিলা অধিদপ্তরের ফিরোজা সুলতানা প্রমুখ।

আলোচনা সভা শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে ঝিনাইদহের ১৩ জন দুস্থ শ্রমিকের চিকিৎসা সহায়তা এবং তাদের সন্তানদের শিক্ষাবৃত্তির জন্য প্রায় ৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

এর আগে ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ডের মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪