| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোরেলগঞ্জে শ্রমিক দিবসে বিএনপি ও জামায়াতের পৃথক সমাবেশ

reporter
  • আপডেট টাইম: মে ০১, ২০২৬ ইং | ২২:১৯:০০:অপরাহ্ন  |  ১৫৩২ বার পঠিত
মোরেলগঞ্জে শ্রমিক দিবসে  বিএনপি ও জামায়াতের পৃথক সমাবেশ

বাগেরহাট প্রতিনিধি: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামী-সমর্থিত সংগঠনগুলোর পৃথক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও জীবনমান উন্নয়নের দাবি এসব কর্মসূচিতে উঠে আসে।

শুক্রবার (১ মে) সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় শ্রমজীবী মানুষের উপস্থিতিতে পরিবেশ সরব হয়ে ওঠে।

জামায়াত-সমর্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি

শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি সরকারি এস.এম. কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নব্বইরশি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান খান। প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাত হোসেন, নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান, পৌর আমির মো. রফিকুল ইসলামসহ অনেকে।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতিতে শ্রমিকদের অবদান গুরুত্বপূর্ণ হলেও অনেক শ্রমিক এখনো ন্যায্য মজুরি ও নিরাপদ পরিবেশ থেকে বঞ্চিত। তারা শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে কার্যকর নীতিমালা বাস্তবায়নের দাবি জানান।

বিএনপি-সমর্থিত শ্রমিক দলের পৃথক কর্মসূচি

একই দিনে উপজেলা ও পৌর শ্রমিকদলের উদ্যোগে পৃথক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর শ্রমিকদলের সভাপতি মো. মাসুদ খান চুন্নুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান জুয়েলের সঞ্চালনায় এ কর্মসূচি পরিচালিত হয়।

প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সভাপতি শিকার ফরিদুল ইসলাম। এছাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং শ্রমিকদলের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং জীবনমান উন্নয়নে সরকার ও সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে শ্রমিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন।

দুই পক্ষের পৃথক কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪