| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোর-খুলনা মহাসড়কের উপর ঝুকিপূর্ণ রেলক্রসিং

reporter
  • আপডেট টাইম: মে ০৩, ২০২৬ ইং | ১৬:৫৮:১২:অপরাহ্ন  |  ২৯১ বার পঠিত
যশোর-খুলনা মহাসড়কের উপর ঝুকিপূর্ণ রেলক্রসিং

অভয়নগর (যশোর) প্রতিনিধি: খুলনা-যশোর মহাসড়কের সবচেয়ে ব্যস্ততম এলাকা নওয়াপাড়া। নৌ বন্দর হওয়ায় এখান থেকে প্রতিদিন  ধান, চাউল, গম, কয়লা, সার সহ বিভিন্ন পন্য লোড করে শত শত ট্রাক দেশের বিভিন্ন স্থানে তাদের গন্তব্যে পৌঁছাতে এই মহাসড়ক ব্যবহার করে। এছাড়াও বিভাগীয় শহর খুলনার সাথে উত্তর বঙ্গের যোগাযোগের প্রধান সড়ক পথ এটি। সেই জন্য এই মহাসড়কে সব সময় বাস,ট্রাক সহ বিভিন্ন ধরনের যানবাহনের চাপ লেগেই  থাকে। 

কিন্তু নওয়াপাড়া এলাকার বেঙ্গল গেট ও ভাঙ্গাগেট রেলক্রসিংয়ের দুই পাশে ও মাঝের সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে রেললাইন থেকে সড়ক নিচু হয়ে যানবাহন চলাচলের জন্য ঝুকিপূর্ণ হয়ে উঠেছে।  এসব ক্রসিং পার হতে যেয়ে  প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছে সড়কে যাতায়াতকারী  যানবাহনের চালক ও যাত্রীরা, প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। 

রেল কর্তৃপক্ষ মাঝে মাঝে জোড়াতালি দিয়ে যানবাহন চলাচলের উপযোগী করে। কিন্তু কিছু দিন পরে ক্রসিং আবার আগের অবস্থায় ফিরে যায়। ফলে স্থানটি অতিক্রমের সময় যানবাহনগুলি সর্বনিম্ন গতিতে চালিয়েও নিয়ন্ত্রণ ঠিক রাখতে পারেন না চালকেরা। এছাড়া বৃষ্টি হলে পানি জমে  জনদুর্ভোগের মাত্রা দ্বিগুণ মাত্রা বেড়ে যায়। 

সরেজমিনে দেখা যায়, সবচেয়ে খারাপ অবস্থা ভাঙ্গাগেট রেলক্রসিং এর, এখানে যানবাহনের চাপে দুই পাশের সড়ক দেবে রেলের পাত উঁচু হয়ে গেছে। রেললাইন থেকে সড়ক নিচু হওয়ার কারণে রেললাইনের উপর দিয়ে যানবাহন অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে এদিক সেদিক চলে যায়।

নিয়মিত এ সড়কে চলাচলকারী ট্রাক চালক মতিয়ার  বলেন, রেললাইন থেকে সড়ক নিচু হয়ে যাওয়ায় যানবাহন অতিক্রম করার সময় গাড়ি নিয়ন্ত্রণে রাখতে অনেক কষ্ট হয়। মনে হয় যেন গাড়ি উল্টে গেলো। বৃষ্টি হলে দুর্ভোগের মাত্রা আরো বেড়ে যায়। 

রেলক্রসিং সংলগ্ন এলাকার ব্যবসায়ী স্বপন বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ মাঝে মাঝে দায়সারাভাবে মেরামতের কাজ করে । রেল লাইনের মাঝে এবং তার দুই পাশের সড়ক নিচু হয়ে যাওয়ার  কারণে ছোট বড় সব ধরনের যানবাহন পারাপারে সমস্যায় পড়ে। দ্রুত সংস্কার না হলে যে-কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

বাংলাদেশ রেলওয়ে যশোরের সহকারী  নির্বাহী প্রকৌশলী

মোঃ চাদ আহমেদ বলেন, আমরা রেলপথ সংলগ্ন সড়ক নিয়মিত মেরামত করে যান চলাচলের উপযোগী করে রাখতে সর্বদা সচেষ্ট। বর্তমানে প্রতিকুল আবহাওয়া ও অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের জন্য সড়ক টিকেয়ে রাখা কঠিন। রেলপথ সংলগ্ন  খারাপ অংশ দ্রুত মেরামত করা হবে।                     

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪