| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলে মানষিক ভারসাম্যহীন শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৬ ইং | ১৮:৩০:০৫:অপরাহ্ন  |  ৪৬২ বার পঠিত
নড়াইলে মানষিক ভারসাম্যহীন শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় মানষিক ভারসাম্যহীন এক শিশুকে (১০) ধর্ষনের অভিযোগ উঠেছে আক্তার খান নামে এক ফার্নিচার ব্যবসায়ীর বিরুদ্ধে। এঘটনায় সোমবার (৪ মে) সকালে ভুক্তভোগী শিশুটির পিতা বাদি হয়ে লোহাগড়া থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়।

অভিযুক্ত আক্তার খান উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামের বাসিন্দা। তিনি লোহাগড়া পৌর এলাকার আলামুন্সির মোড়ে ফার্নিচারের ব্যাবসা করেন।

পুলিশ ও ভুক্তভোগীর স্বজন সূত্রে জানা গেছে, গত শনিবার (২ মে) দুপুরের দিকে ঝড়ের সময় পৌর এলাকার আলামুন্সির মোড় এলাকায় আম কুড়াতে যায় ওই শিশুটি। ইতিমধ্যে বৃষ্টি শুরু হলে শিশুটিকে ফার্নিচারের দোকানে ডেকে নেয় দোকানের মালিক আকতার খান। পরে তাকে ৫ শত টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে জোর করে ধর্ষণ করেন দোকান মালিক আক্তার খান। তবে এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত আকতার খান।

ভুক্তভোগী ওই শিশুর পিতা কান্নাজড়িত কন্ঠে বলেন, আমি দিনমজুর গুচ্ছ গ্রামে বসবাস করি। আমার মেয়ের ধর্ষণকারীর দৃষ্টান্তমুলক শাস্তি চাই। 

এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আকতার খান এর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। যে কারনে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে ভুক্তভোগী শিশুটির পিতা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। শিশুটির সুচিকিৎসা ও  সব পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া আসামিকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪