| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা: প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ০৫, ২০২৬ ইং | ০৩:০৯:৩১:পূর্বাহ্ন  |  ১১৬৫ বার পঠিত
চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা: প্রতিমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি: আগামী শিক্ষাবর্ষ থেকে দেশের শিক্ষার্থীদের জন্য চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

সোমবার (৪ মে) বিকেলে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক স্তর পর্যন্ত ধাপে ধাপে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। এ লক্ষ্যে প্রতিটি বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক নিয়োগের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় গড়ে তুলতে ইতোমধ্যে সরকারের উদ্যোগে ক্রীড়া কার্ড বিতরণ করা হয়েছে। নিয়মিত প্রতিযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়েও খেলাধুলার পরিধি আরও বাড়ানো হবে।

আমিনুল হক জানান, ক্রীড়া শিক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া সংশ্লিষ্ট বিভাগ চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি উপজেলা পর্যায়ে ক্রীড়া কর্মকর্তা নিয়োগের মাধ্যমে খেলাধুলাকে আরও গতিশীল করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এবারের প্রতিযোগিতায় দেশের ২১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মোট ৩০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪