| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর

reporter
  • আপডেট টাইম: মে ০৭, ২০২৬ ইং | ১৭:১০:০৪:অপরাহ্ন  |  ১৮১৬৭০৮ বার পঠিত
আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট হিসেবে ইতিহাস বিভাগের অধ্যাপক জামালুল আকবর চৌধুরী নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তিনি গত ৬ মে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।

অধ্যাপক জামালুল আকবর চৌধুরীর এ নিয়োগে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট মহলে আনন্দ ও সন্তোষ প্রকাশ করা হয়েছে। তাকে আন্তরিক ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম ঐতিহ্যবাহী আবাসিক হল আলাওল হল দীর্ঘদিন ধরে একাডেমিক উৎকর্ষ, সাংস্কৃতিক চর্চা এবং ছাত্রবান্ধব পরিবেশের জন্য সুপরিচিত। অতীতে ইতিহাস বিভাগের বহু খ্যাতিমান ও গুণী শিক্ষক এ হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা আলাওল হলের মর্যাদা ও ঐতিহ্যকে আরও সমুজ্জ্বল করেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, অধ্যাপক জামালুল আকবর চৌধুরীর দক্ষ নেতৃত্ব, অভিজ্ঞতা ও প্রজ্ঞার মাধ্যমে আলাওল হল তার গৌরবময় ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে এবং শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ আবাসিক পরিবেশ নিশ্চিত করতে সক্ষম হবে।

নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরীর শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষার্থীদের জন্য সকল প্রকার কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন গণমাধ্যমকে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪