| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাংনীতে লাটাহাম্বারের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত, চালক আটক

reporter
  • আপডেট টাইম: মে ০৯, ২০২৬ ইং | ১৪:৫৯:৩৬:অপরাহ্ন  |  ৭৬৫১ বার পঠিত
গাংনীতে লাটাহাম্বারের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত, চালক আটক

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে স্যালো ইঞ্জিন চালিত অবৈধযান লাটাহাম্বার চাকায় পিষ্ট হয়ে সানজিদা খাতুন নামের ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় লাটাহাম্বার চালক সাব্বির হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

শনিবার (৯ মে) সকালে তেঁতুলবাড়িয়া-বামন্দী সড়কের করমদি সন্ধানী মোড়ের অদূরে এই দুর্ঘটনা ঘটে। নিহত সানজিদা খাতুন করমদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ও কাপড় ব্যবসায়ী সাজেদুল হকের মেয়ে। 

তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদ হোসেন বলেন, সানজিদা খাতুন রাস্তা পার হওয়ার সময় তেঁতুলবাড়িয়া এলাকা থেকে বেপরোয়া গতিতে আসা বামুন্দীগামী বালি বোঝাই স্যালো ইঞ্জিনচালিত অবৈধযান লাটাহাম্বার চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় শিশুটি।

দুর্ঘটনার পর পরে লাটা হাম্বার চালক পালিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে পুলিশের সোপর্দ করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস সড়ক দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪