| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪৪ বছর পর চবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট

reporter
  • আপডেট টাইম: মে ১১, ২০২৬ ইং | ০২:৫৩:৫৭:পূর্বাহ্ন  |  ২২৯২ বার পঠিত
৪৪ বছর পর চবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট

চবি প্রতিনিধি: দীর্ঘ ৪৪ বছর পর আবারও বড় ক্রীড়া আয়োজনের সাক্ষী হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র-ছাত্রী) টুর্নামেন্ট-২০২৬ এর স্বাগতিক হয়েছে বিশ্ববিদ্যালয়টি। এবারের টুর্নামেন্টে দেশের ৪৩টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে।

রোববার সকাল ৯টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৬-০ গোলের বড় ব্যবধানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশকে পরাজিত করে।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) ও চাকসুর ভিপি বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন। এছাড়া অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর টিম ম্যানেজাররা নিজ নিজ প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন করেন।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আজ একটি ঐতিহাসিক দিন। দীর্ঘ ৪৪ বছর পর আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলে।’

সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) ও চবি ক্রীড়া উপদেষ্টা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, ১৯৮২ সালের পর আবারও চবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা আয়োজন করতে পেরে বিশ্ববিদ্যালয় পরিবার গর্বিত ও আনন্দিত। তিনি আগত খেলোয়াড় ও অতিথিদের সহযোগিতা ও ধৈর্যের পরিচয় দেওয়ার আহ্বান জানান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪