| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শার্শায় পুলিশের অভিযানে ৭ আসামি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৬ ইং | ১৫:৩৯:৩৫:অপরাহ্ন  |  ২৫৬ বার পঠিত
শার্শায় পুলিশের অভিযানে ৭  আসামি গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৭ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক তিনটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন, শার্শা উপজেলার নৈহাটি গ্রামের কামাল হোসেন, বসতপুর দুই নম্বর কলোনি গ্রামের আব্দুল আলিম (৩৫), বসতপুর গ্রামের মোতালেব হোসেন ওরফে মুতালেব (৩২), টেংরালী গ্রামের মো. সম্রাট (৩০), তেবাড়িয়া গ্রামের মিজানুর রহমান (৩৮), একই এলাকার আল মামুন রেজা (৩৬) এবং নিজামপুর গ্রামের মনজুয়ারা খাতুন (৩৪)।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে জিআর, সিআর, পাওনা জারী ও অর্থজারীসহ বিভিন্ন মামলার পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, আসামিদের যশোর আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে শার্শা থানার বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। 

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪