| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইল জেলা পরিষদের চেক বিতরণ

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৬ ইং | ১৭:৫৭:২২:অপরাহ্ন  |  ৩৪৩১ বার পঠিত
নড়াইল জেলা পরিষদের চেক বিতরণ

নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে নড়াইল জেলা পরিষদের অনুকূলে ৫৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুর ১ টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে উপকারভোগীদের মাঝে এ চেক বিতরণ করা হয়।

নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহসিন কবিরসহ জেলা পরিষদের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এসময় অতিথিরা বলেন, নড়াইল জেলার সার্বিক উন্নয়নে এই বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে এই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রকল্প কমিটির প্রতি আহ্বান জানান। জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪