| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুবশক্তিতে পদ পেলেন এনসিপি নেতা, অতঃপর...

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ০৬:২৮:১৭:পূর্বাহ্ন  |  ৯৯১ বার পঠিত
যুবশক্তিতে পদ পেলেন এনসিপি নেতা, অতঃপর...

গাইবান্ধা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে উপজেলার জামালপুর ইউনিয়ন এনসিপির আহ্বায়ক বাদশা মিয়াকে যুগ্ম সদস্য সচিব পদে যুক্ত করা হলে এ পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

বুধবার (১২ মে) জাতীয় যুবশক্তি সাদুল্লাপুর উপজেলা কমিটির সদস্য সচিব সোহেল মিয়ার হাতে এ পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগপত্রে উল্লেখ করেন, গত ৩০ এপ্রিল নবগঠিত সাদুল্লাপুর উপজেলা যুবশক্তির কমিটিতে বাদশা মিয়াকে যুগ্ম সদস্য সচিব পদে যুক্ত করা হয়েছে। বাদশা মিয়া যেহেতু এনসিপির জামালপুর ইউনিয়ন শাখায় আহ্বায়ক পদে আছেন তাই যুবশক্তি থেকে পদত্যাগ করছেন তিনি।

বাদশা মিয়া বলেন, আমার অনিচ্ছাকৃতভাবে আমাকে উপজেলা যুবশক্তির কমিটিতে যুগ্ম সদস্য সচিব পদ প্রদান করা হয়েছে। এটি মোটেও কাম্য নয়। তাই যুগ্ম সদস্য সচিব পদ থেকে অব্যাহতি নিচ্ছি। আমি এনসিপির জামালপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক পদে আছি এবং থাকব।

জাতীয় যুবশক্তি সাদুল্লাপুর উপজেলা শাখার সদস্য সচিব সোহেল মিয়া বলেন, যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ চেয়ে বাদশা মিয়া আমাকে একটি আবেদন দিয়েছেন। সেটি এখনও বিবেচনা করা হয়নি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪