| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ কর্মী নেয়ার ঘোষণা, আবেদন যেভাবে

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৬ ইং | ০৬:২৮:৫৬:পূর্বাহ্ন  |  ৮৯ বার পঠিত
ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ কর্মী নেয়ার ঘোষণা, আবেদন যেভাবে

রিপোর্টার্স ডেস্ক: ইতালিতে ২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী প্রবেশের সুযোগ পাচ্ছেন। কৃষি, পর্যটন, নির্মাণসহ বিভিন্ন খাতে বিদেশি কর্মী নিয়োগের জন্য নতুন কোটা ও আবেদন প্রক্রিয়া প্রকাশ করেছে ইতালি সরকার।

(দেক্রেতো ফ্লুসি) হলো ইতালির বিদেশি শ্রমিকদের জন্য ওয়ার্ক পারমিট/কাজের ভিসা দেওয়ার সরকারি কোটা ব্যবস্থা।

সম্প্রতি দেশটির স্বরাষ্ট্র, শ্রম, কৃষি ও পর্যটন মন্ত্রণালয়ের যৌথ সার্কুলারে এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা জানানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আগামী ২৩ অক্টোবর সকাল ৯টা থেকে ৭ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন পোর্টালে আবেদন ফরম পূরণ করা যাবে। আবেদন চূড়ান্তভাবে জমা দেয়ার জন্য নির্ধারিত রয়েছে আলাদা ক্লিক ডে।

১২ জানুয়ারি কৃষি মৌসুমি, ৯ ফেব্রুয়ারি পর্যটন মৌসুমি, ১৬ ফেব্রুয়ারি অমৌসুমি এবং ১৮ ফেব্রুয়ারি পারিবারিক সহায়তা খাতের আবেদন জমা দেয়ার দিন নির্ধারণ করা হয়েছে।

২০২৭ সালের মোট কোটার মধ্যে ৮৯ হাজার রয়েছে কৃষি ও পর্যটন খাতের মৌসুমি কর্মীদের জন্য। অমৌসুমি চাকরির জন্য বরাদ্দ ৭৬ হাজার ২০০ এবং স্বনিয়োজিত কর্মীদের জন্য রয়েছে ৬৫০টি কোটা।

নতুন নির্দেশনায় আবেদন যাচাই, নিয়োগকর্তার দায়িত্ব এবং কর্মীদের চুক্তি স্বাক্ষরের সময়সীমা নিয়েও কিছু পরিবর্তন আনা হয়েছে।

তবে নির্ধারিত কোটা থাকলেই যে সবার ভিসা নিশ্চিত হবে, বিষয়টি এমন নয়। আবেদন করতে হবে ইতালির নিয়োগকর্তা বা অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে। পাশাপাশি নুল্লা ওস্তা ও ভিসার জন্য প্রয়োজনীয় যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কোটা খালি থাকা সাপেক্ষে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন জমা দেয়া যাবে।

ইতালিতে বৈধভাবে কাজের প্রত্যাশায় থাকা বিদেশি কর্মীদের জন্য নতুন এই কর্মী প্রবেশ কর্মসূচি তাই হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ একটি সুযোগ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪