| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধ্যরাতে উত্তাল জাহাঙ্গীরনগর

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ১৯:৫১:০৯:অপরাহ্ন  |  ১০৯৯৫৪১ বার পঠিত
মধ্যরাতে উত্তাল জাহাঙ্গীরনগর

স্টাফ রিপোর্টার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে বহিরাগত কর্তৃক এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

বুধবার (১৩ মে) রাত দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের টারজান পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পুরাতন রেজিষ্ট্রার ভবনের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’; ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁয় নাই’; ‘ক্যাম্পাসে ধর্ষণ ঘটে, প্রশাসন কি করে’; ‘যে প্রশাসনের দায় নাই, সে প্রশাসন চাই না’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।

এসময় শিক্ষার্থীরা অপরাধীকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন, বহিরাগত নিয়ন্ত্রণ ও টহল জোরদার’সহ ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানান।

এর আগে ১২ মে রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরোনো ফজিলাতুন্নেছা হল ও আল বেরুনী হলের বর্ধিত অংশে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪