| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাংনীতে দুটি সরকারি অফিসে এক মাসে ১০ চুরি

reporter
  • আপডেট টাইম: মে ১৪, ২০২৬ ইং | ১৬:৫১:০৫:অপরাহ্ন  |  ৭৭৯ বার পঠিত
গাংনীতে দুটি সরকারি অফিসে এক মাসে ১০ চুরি

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলা সাব রেজিস্ট্রি অফিস ও ভূমি অফিসের গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) দিবাগত রাত ২ টার পর থেকে এ চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরায় কোন এক সময় অজ্ঞাত এক ব্যক্তির অবস্থান শনাক্ত হয়েছে। এ ঘটনায় সরকারি অফিসের গুরুত্বপূর্ণ নথির নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

গাংনী উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বুধবার দিনগত মধ্য রাতে গাংনী সাব রেজিস্ট্রি অফিসের দোতলার গ্রিল ভেঙ্গে অজ্ঞাত এক ব্যক্তি ভেতরে প্রবেশ করে। অফিসের কয়েকটি দরজা ও আলমারির লক ভেঙ্গে কাগজপত্র তছনছ করে। একইভাবে ভূমি অফিসের একতলা ভবনের পেছনের জানালার গ্রিল ভেঙ্গে আলমারী থেকে গুরুত্বপূর্ণ নথি তছনছ করা অবস্থায় দেখতে পেয়েছেন কর্মকর্তা কর্মচারীরা।

গাংনী উপজেলা সাব রেজিস্ট্রার নাঈমা ইসলাম জানান, কোন কাগজপত্র চুরি হয়েছে কি না তা এখনও নিশ্চিত নয়।

গাংনী থানার ওসি তদন্ত আল মামুন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন জানান, চুরির ঘটনাটি দুঃখজনক। বিষয়টি পুলিশ তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে আনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 উল্লেখ্য: গত এক মাসে উপজেলা পরিষদ সীমানার মধ্যে ডরমেটরিতে, জিমনেশিয়ামে, চারটি দোকানে, স্থানীয় সাংবাদিকের একটিসহ তিনটি মোটরসাইকেল, একটি ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে। তবে অদ্যবধি কোন চোর সনাক্ত করে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪